
জয়পুরহাট জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলনের আহ্বানকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তারা।
জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় সংলগ্ন শহর বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী সহ বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান বলেন, আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহবান করেছে জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক।
এখানে বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহবান করা হয়েছে। এ সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...