
২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জয়পুরহাটে মাদকবিরোধী বন্ধন,বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক শাকিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাহিনুর রহমান শাহিন, জিপি ছালামত হোসেন, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুধীজন এবং বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...