
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০), নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়।
এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...