
জয়পুরহাটে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো হোন্ডা সাইন ১০০ সিসি নতুন মডেল মোটরসাইকেলের মহরত। শহরের প্রধান সড়কের সিও কলোনী এলাকায় এ ওয়ান ইমপেক্স শোরুমে আয়োজিত এ মহরতে নতুন মডেলের ডিজাইন, মাইলেজ, আধুনিক ফিচার এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট এ ওয়ান ইমপেক্স এর স্বত্বাধিকারী শ্রীঃ শ্যামল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট বাবু সুশান্ত কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুস ছালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, মোটরসাইকেলপ্রেমী এবং হোন্ডার ডিলার প্রতিনিধিরা। তারা জানান, নতুন সাইন ১০০ মডেলটিতে উন্নত ইঞ্জিন পারফরম্যান্স, কম জ্বালানি খরচ এবং দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করার জন্য বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
মহরত উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়, টেস্ট-রাইডের সুযোগ এবং বিভিন্ন উপহার কার্যক্রমও রাখা হয়। স্থানীয় ক্রেতারা নতুন মডেলটির তিনটি রংয়ের মোটরসাইকেল ভালোভাবে দেখে সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...