
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আলহাজ্ব রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোবারক ও আবুল হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, মাস্টার সুমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, পার্টির সাধারণ সম্পাদক এস এম শাহাদাত দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পার্টি চরম ভাবে ক্ষতিগ্রস্ত।
তাই পার্টিকে আরো সুসংগঠিত করার জন্য পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...