
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে গত রোবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। ছেলের মরদেহ আনতে গেলে বাবা কেও গুলি চালানো হয়েছে। তিনিসহ আহত দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ (১৫)। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামে। গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিংহ। এছাড়া নিটালডোবা গ্রামের বাংঠু মোহাম্মাদ নামে আরেকজন আহত হয়েছেন। আহতরা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় জানান, ঘটনাটি আমি শুনেছি যে, প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য বর্ডার ক্রস করতে যান। তখন বিএসএফ তাকে গুলি করে।পরে মরদেহ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন বলেন জানান তিনি।
ঘটনার নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...