• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে কলধ্বনি সংঘের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে কলধ্বনি সংঘের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে কলধ্বনি সংঘের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কলধ্বনি সংঘ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে কবির সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কালজয়ী গান পরিবেশন করেন শিল্পীরা।

কলধ্বনি সংঘের মুঞ্জুরুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্যের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও আমাদের মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

মন্তব্য লিখুন

আরও খবর