
মজিবুর রহমান, নেত্রকোনা: নেত্রকোনার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছেন, আমরা সবাই বাংলাদেশি এবং এই দেশেই আমাদের বসবাস। দেশকে এগিয়ে নিতে হলে সবার মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
তিনি বলেন, “আপনারা কি জাতীয় সঙ্গীত শোনেন না? আমি যতবার জাতীয় সঙ্গীত শুনি, ততবারই আমার গায়ে শিহরণ জাগে। জাতীয় সঙ্গীতের প্রতিটি শব্দের গভীরে দেশপ্রেমের বার্তা রয়েছে।
সেখানে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনারা কি চান আপনার মায়ের মুখ ভারী থাকুক? যদি না চান, তবে দেশের জন্য কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দুয়া থানা প্রাঙ্গণে মাদক, জুয়া, ষাঁড়ের লড়াই ও বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন এবং একটি সুস্থ-সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “মাদক সমাজের জন্য ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। ক্যান্সার যেমন ধীরে ধীরে শরীরকে নষ্ট করে দেয়, তেমনি মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”
তিনি আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী মহোদয় যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আপনারা নেতাকর্মীরা যদি সহায়তা করেন, তাহলে মাদককে জিরো টলারেন্সে আনা সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ। এ সময় আরও বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী, অতিরিক্ত পুলিশ সুপার সাহেদুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতের আমির আবু সাদেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, ওলামাদল নেতা তরিকুল ইসলাম নুরানি, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...