
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক জাপান সফরে গেছেন। আরও দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ সোমবার তাঁরা জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৮ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন। সফরকালে বিমানবাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিতব্য ‘Air Force Forum in Japan (AFFJ) ’—অনুষ্ঠান উপলক্ষে ‘Indo-Pacific Air Chiefs Conference in Takyo (InPACT) ’—সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করবেন। এ ছাড়াও বিমানবাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান উক্ত সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...