
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং ব্রীজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারী) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও মজুদ করা আনুমানিক ২০-২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে জাফলং ব্রীজ ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
অভিযানের সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং ব্রীজ, বৈদ্যুতিক টাওয়ার রক্ষা করাসহ জাফলংয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...