জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পবিপ্রবি

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

তবে নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে তালিকায় । গত ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস- চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াবলী আগামী বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

জেএসসি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ,
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়,জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়,লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর