
ইসলামিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জেলা ইমাম সম্মেলন-২০২৬।
বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোঃ হাবেজ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার প্রসার, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক আদর্শে উদ্বুদ্ধ করতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে ইমামদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...