
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার কৃতি সন্তান মাহমুদুস সালেহীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় সাপাহারে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, সরফতুল্লাহ ফাযিল মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন চৌধুরীসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...