
সিলেট তামাবিল মহাসড়কের ১০ নং কূপ এলাকায় ফিসারীর সন্নিকটে বাস বাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম মো সাদিকুর রহমান (৪০)। তিনি উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম ঠাকুরের মাটি ( পশ্চিম চটি) গ্রামের মৃত হাজী লাল মিয়ার পুত্র। তার ভাই অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদুর রহমান।
স্হানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ই অক্টোবর) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় নিজ কর্মস্হল বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, চতুল বাজার শাখা হতে নিজ বাড়ীতে বাইক যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ১০ নং কূপ এলাকায় পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা গেইটলক বাস ( সিলেট – মেট্রো ব -১১-০০০৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্হলে যান চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...