
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নকে কেন্দ্র করে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডির সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, মো. ওয়াহিদ উজ্জামান নূর, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু এবং কৃষক মো. ওসমান গনি ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর কবীর বলেন, ‘পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক পর্যায় থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য পৌঁছে দেওয়াই এ কংগ্রেসের অন্যতম উদ্দেশ্য।
কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।এ ছাড়া উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনী স্টল দর্শনার্থীদের আগ্রহ আকর্ষণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...