
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হলদিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণীকক্ষে প্রবেশ করেন।
এ সময় তিনি সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করান।
তিনি এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ সম্পর্কে ও অবকাঠামোসহ নানা সমস্যার কথা শোনেন এবং খোঁজখবর নেন।
ইউএনও মো. আল আমিন বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কী না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব।
পরিদর্শনের সময় মনে হলো শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...