
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার বংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ জহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ লিটন আলী, উপদেষ্টা মোঃ তাজামুল ইসলাম, সচেতন নাগরিক সমাজ বংপুরের সভাপতি মোঃ ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, গুলাব মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
সংগঠনের সভাপতি মোঃ জহিদুল্লাহ বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও আমরা কাজ করে যাচ্ছি। বংপুরকে সবুজ ও সুন্দর রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...