
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল,জহুরুল ইসলাম ,রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়কে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল ও জহুরুল ইসলাম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।
মন্তব্য লিখুন
আরও খবর
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন