
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে দু’শতাধিক কৃষকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।
অনুষ্ঠান শেষে উর্মিতরু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে পাচঁশত ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।
এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় চলতি বছর সারা দেশে ৫০ হাজার গাছের চারা বিতরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া স্বল্পমূল্যে কৃষকদের মাঝে এগ্রোস্যালের মালচিং ফিল্ম বিক্রয়ের পাশাপাশি ব্যবহৃত মালচিং ফিল্ম কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ক্রয় করে রিসাইক্লিং করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...