
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এসময় উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, “ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করেন। আমাদের নেতাকে অনতিবিলম্বে মুক্তি দিন। আমাদের আরো কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য করবেন না।”
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...