• ঢাকা শীর্ষ সংবাদ
  • ঠাকুরগাঁওয়ে পলাতক ও বিতর্কিত সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পলাতক ও বিতর্কিত সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ , ১৭ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

‎জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা মামলার অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎​আজ ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) ৯নং রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে “৯নং রায়পুর ইউনিয়নের সচেতন জনসাধারণ”।
‎
‎​মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন যে, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত (গত দুই বছর ধরে) পলাতক রয়েছেন।

তিনি নানা আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সাথে জড়িত ছিলেন এবং ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। এই পরিস্থিতিতে তাকে পুনরায় ইউনিয়ন পরিষদে পুনর্বহাল করার প্রক্রিয়া প্রতিরোধে তারা রাজপথে নেমেছেন।
‎
‎​মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই একজন দুর্নীতিগ্রস্ত ও হত্যা মামলার আসামিকে রায়পুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে দেখতে চান না সাধারণ জনগণ। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
‎
‎​মানববন্ধনে রায়পুর ইউনিয়নের সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন নাগরিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মন্তব্য লিখুন

আরও খবর