
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ এক দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মনন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৩ মার্চ দুপুরে সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা’টি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৫ মার্চ দিন ব্যাপি এ ক্যাম্পেইনে জেলার ১৩ শত ৬৪ টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬ শত শিশুকে ১ টি করে নীল রংঙ্গের ক্যাপসুল এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ ৯ হাজার ৫শত জনকে লাল রংগের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডা. আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান সহ জেলার সংবাদকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন ডা. আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী সহ জেলা’র অন্যান্য সাংবাদিকবৃন্দরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত