
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১০মার্চ ধামইরহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রাইসুল ইসলামের স্থলাভিষিক্ত হন নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক।
যোগদানের ১দিন পর বুধবার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ সময় ফুলেল শুভেচ্ছায় জানিয়ে নবাগত ওসি আব্দুল মালেককে বরণ করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মত বিনিময় সভায় পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, সাব-ইন্সপেক্টর উজ্জল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য মোঃউজ্জ্বল হোসেন,মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে ধামইরহাটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সীমান্তবর্তী ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করে সাংবাদিকদের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সদ্য যোগদানকৃত ওসি আব্দুল মালেকের বাড়ী নাটোর জেলার লালপুর উপজেলায় এবং তিনি ২০০৮ সালে পুলিশের উপ-পরিদর্শক পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত