• খুলনা শীর্ষ সংবাদ
  • ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার

ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে খুলনার পাইকগাছা পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, নালা ও মশার প্রজননস্থল পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

পাইকগাছা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পৌরসভার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য লিখুন

আরও খবর