
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শেরপুর পৌরসভা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় পৌর শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, নালা ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ-নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
পৌরবাসীর উদ্দেশে সচেতনতামূলক বার্তায় বলা হয়, শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শেরপুর পৌর শহরকে ডেঙ্গু ও আবর্জনামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...