ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন শেরপুরের কাকন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের কৃতি সন্তান আইনজীবী এ.আর.এম. কামরুজ্জামান কাকন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তিনি শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার মোঃ আব্দুল কাদের এবং মরহুমা রেহানা বেগমের সন্তান। তিনি দীর্ঘদিন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার সহোদর ভাই মোঃ কামরুল হাসান শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ.আর.এম. কামরুজ্জামান কাকন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) এবং এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালের ১৫ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন।

২০১৫ সালের ১১ এপ্রিল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১২ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এছাড়াও তিনি ইংল্যান্ড এবং ওয়েলস এর দি অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর একজন সম্মানিত সদস্য।

অতি শীঘ্রই তিনি লিংকনস ইন এর আনুষ্ঠানিক ‘কল টু দ্য বারে অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার-অ্যাট-ল’ হিসেবে সনদ গ্রহণ করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর