
তরুণসমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দেশের যেকোনো বড় পরিবর্তন আনা সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দেশের তরুণ প্রজন্মের উদ্যম, শক্তি এবং দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় তরুণরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে তরুণদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যা পুরো দেশবাসীকে সচেতন ও উদ্ধুদ্ধ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযের এই কার্যক্রমে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নিজে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের সূচনা করেন এবং দেশবাসীকে যার যার অবস্থান থেকে নিজ আঙিনা পরিষ্কার রাখার উদাত্ত আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্র পরিচালনায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনামূলক বক্তব্য অত্যন্ত সময়োপযোগী ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশ গঠনে তরুণদের এই উদ্দীপনা ও ইতিবাচক অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...