
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১৮ দফা দাবি নিয়ে হল প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দিয়েছে হল প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হল প্রভোস্টের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হল প্রভোস্ট অধ্যাপক ড. লুৎফুল ইলাহী, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার, হল ছাত্রদলের সভাপতি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে হলের লিফট, বিদ্যুৎ, ডাইনিং, ক্যান্টিন, বাথরুমসহ বিভিন্ন সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লিফট সচল রাখা, খাবারের মানোন্নয়ন, পানির সমস্যা সমাধান, বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
শিক্ষার্থীদের ১৮ দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, ২৪ ঘণ্টা লিফট চালু রাখা, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, বাথরুমের পানি পড়ার সমস্যা সমাধান, শর্ট সার্কিটের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপন এবং কমোড বাথরুম নির্মাণকাজ দ্রুত শুরু করা।
এ ছাড়া মসজিদের উন্নয়ন ও সংস্কার, ডাইনিংয়ে ভর্তুকি, প্রয়োজনীয় স্থানে দরজার হাতল ও লাইট স্থাপন, ডাইনিংয়ের ফ্রিজ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ, জিমনেসিয়াম ও সিসিটিভি সুবিধা বৃদ্ধি, প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ফিল্টার এবং হলের বাগান উন্নয়নের দাবিও রয়েছে।
বৈঠকে হল প্রভোস্ট অধ্যাপক ড. লুৎফুল ইলাহী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা গুরুত্ব দিয়ে শোনেন। তিনি জানান, হলের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ডাইনিং ও ক্যান্টিনের ব্যবস্থাপনা নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তারও শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে।
এর আগে লিফট ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হলে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে বিষয়গুলো নিয়ে হল প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ বৈঠকে সমস্যাগুলো নিয়ে সরাসরি আলোচনা হওয়ায় এখন দাবিগুলোর বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষার্থীরা।
শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রদলের সভাপতি, ফিরোজ আহম্মেদ বললেন, “আমরা সকল বাধা ,বিপত্তি ,সড়যন্ত্র এবং কূটচাল মোকাবেলা করে শিক্ষার্থীদের নৈতিক দাবিগুলো স্যারের কাছে উপস্থাপন করেছি,স্যার আমাদের আশ্বস্থ করেছেন এবং আমরা আশা করি স্যার দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করেবেন।
এই আন্দোলনে আমাদের প্রতি শিক্ষার্থীদের যে আস্থা আমরা অর্জন করতে পেরেছি, তা পরবর্তী আন্দোলনে আমাকে অনুপ্রাণিত এবং শক্তি জোগাবে।
আর আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে অতটা সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার হলের সাধারণ শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
যদি আমাদের দাবি গুলো পূরণের জন্য প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ।”
হল প্রশাসন ও শিক্ষার্থীদের এ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনার ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়িত হলে হলের আবাসিক পরিবেশ, শিক্ষার্থীদের দৈনন্দিন সেবা এবং সামগ্রিক সুযোগ-সুবিধার মান আরও উন্নত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...