
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহী তানোরে অভ্যন্তরীণ বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ মে) বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলার বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা:পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোসা: আফরোজা খাতুন।
তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান, চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: পারভিন, বলেন, ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ৪০৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১৫৬৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
গম ৩শত মেট্রিকটন আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।তানোর উপজেলার বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান গুদাম পরিদর্শন ও কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত