
ইমরান হাসান , ত্রিশাল (ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপনকে ঘিরে ময়মনসিংহের ত্রিশাল-এ চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। আগামী ২৩ মে জাতীয় পর্যায়ের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই দিনে উপজেলার বইলর এলাকার ধরিয়ার খাল (দরার খাল) খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিষয়টি নিশ্চিত করেছেন আরাফাত সিদ্দিকী।
মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন, জেলা প্রশাসক, এসএসএফ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি সভা শেষে খাল খননের স্থান এবং নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।
এর আগে কয়েক দফা প্রস্তুতি সভায় জানানো হয়েছিল, অনুষ্ঠানটি ২১ মে শুরু হয়ে পাঁচদিনব্যাপী চলবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান এখন ২৩ মে শুরু হয়ে ২৫ মে শেষ হবে। তিনদিনব্যাপী এ আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে চলছে। পাশাপাশি নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম, নজরুল মঞ্চ এবং কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, রঙের প্রলেপ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
সংশ্লিষ্টরা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন। নজরুল জন্মজয়ন্তী ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস। অনেক পরিবার আত্মীয়-স্বজনদের আগমনের প্রস্তুতিও নিচ্ছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরে ত্রিশালকে “নজরুল সিটি” ঘোষণা করা হতে পারে। পাশাপাশি ত্রিশালবাসীর দাবির মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগের বিমানবন্দর ত্রিশালে স্থাপন, কবি নজরুলের নামে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং ত্রিশালকে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...