
শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে রাজশাহীর তানোর পৌর সদরের অনুমোদিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষক ও শিক্ষার্থীদের আনা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের বর্ণিল প্রদর্শনী করা হয়। ফলের ˆবচিত্র্য, পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ফল সাজিয়ে উপস্থাপন করে।
অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিশা তারা, তানজিমা রিফা, দিশাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উদ্বোধনী বক্তব্যে পরিচালকদ্বয় বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের বাস্তবজ্ঞান, সৃজনশীলতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা অর্জনও প্রয়োজন। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে জানার সুযোগ ˆতরি করে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়| আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...