
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে কোল্ড স্টোরেজ মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে তানোর গোল্লাপাড়া বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজিবুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ঠ আলু ব্যবসায়ী জনাব মোঃ আহাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ডঃ ওবাইদুল্লা,তানোর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আঃ রহিম মোল্লা,তানোর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আনিসুল হক, তানোর পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোকছেদ আলী,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করায় সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
সভায় ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত এ সমস্যার সমাধান এবং কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার আলু ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...