
খুলনার পাইকগাছায় চিংড়ি চাষির মাঝে পানি পরীক্ষার পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ৫০ জন চাষিদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিংড়ি চাষে পানির গুণগত মান ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পানি পরীক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে রোগবালাই কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এ ধরনের সহায়তা চাষিদের আরও সচেতন ও দক্ষ করে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
চিংড়ি চাষের উন্নয়ন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চাষিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...