
বকুল হোসেন তানোর (রাজশাহী): রাজশাহীর তানোর থানা পুলিশের এক বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) রাতে তানোর উপজেলার গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
তানোর থানার পুলিশ কর্মকর্তা মোঃ হাসমত আলীর নেতৃত্বে, এসআই মোঃ আবু নাঈম, এএসআই মোঃ মহসিন আলম এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো— তানোর উপজেলার গোকুল গ্রামের মোঃ ইসরাফিলের ছেলে কুখ্যাত ছিনতাইকারী মো: লিটন ডাগা (৩০) এবং একই গ্রামের মোঃ নজরুলের ছেলে কুখ্যাত চোর মোহাম্মদ সেলিম (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিটন ডাগার বিরুদ্ধে জিআর পরোয়ানাভুক্ত একটি ছিনতাই মামলা রয়েছে। অপরদিকে, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে রয়েছে জিআর পরোয়ানাভুক্ত একটি চুরি মামলা।
তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ সকালে কড়া পুলিশ পাহারায় (পুলিশ এস্কট) গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...