
মোঃ বকুল হোসেন রাজশাহী (তানোর): ধনী-দরিদ্র, সবল-দুর্বল আর সুস্থ-অসুস্থ সবার জন্যে সমতার নীতি বজায় রাখতে সকল ধর্মেই আদেশ দেওয়া হয়েছে। একজন মানুষ কখনও শারীরিক বা মানসিকভাবে স্বয়ংসম্পূর্ণ পারে হতে পারে না। কিছু না কিছু সমস্যা থাকবেই। এই সমস্যাগ্রস্থ ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। বিশেষ সমস্যাগ্রস্থ ব্যক্তিকে ইসলামেও আলাদা সম্মান দিয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর তানোরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সাংসদ রাজশাহী- ১( তানোর গোদাগাড়ী)।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। কিন্তু প্রতিটি ধর্মের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেকোনো বিপদ আপদে তাদেরকে সাহায্য করাই আমাদের সবার দায়িত্ব।
তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে। তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা এবং আত্মবিশ্বাসও বাড়বে। জানা গেছে ,চলতি মাসের ৬ই (ফেব্রুয়ারী) ২০২৪ইং, সকাল ১১.০০ ঘটিকায় রাজশাহী তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা ব্যাপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলী প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...