
আমিনুল ইসলাম আহাদঃ শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশের কাজে ব্যবহৃত ৩টি গাড়ি ভাংচুর চালানো হয়।
রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি বাড়ির পেছনে থাকা বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান।
হামলার ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন এস.আই. ফারুক, এ.এস.আই. প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মোঃ শওকত। আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত-তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেফতার এড়াতে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি একটি বাড়িতে ঢুকে প্রধান ফটকে বন্ধ করে দেন।
বাড়িটির পেছন দিকে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
ঘটনাস্থল থেকে ছয়জনকে জনকে আটক করা হয়েছে।
অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত-তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এস আইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।
এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...