
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ -মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থিত “নাভারন ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজ”এ কলেজ শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিতর্কের বিষয়বস্তু ‘শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার পরিবেশ ব্যহত করে’।
রবিবার(১৫ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডাঃ তাসনীমা হাসান নাতাশা (উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লায়লা আফরোজা বানু।
বিতর্ক অনুষ্ঠানে পক্ষে বক্তব্য উপস্থাপন করে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দলনেতা সুনহেরা, অহনা ও উম্মে তামিমা। অপরদিকে, বিপক্ষে অংশ নেন জান্নাতুল রাখি এর নেতৃত্বে সুমনা ও পাপিয়া।
বিচারক প্যানেলে ছিলেন কলেজের উপাধ্যক্ষ হরেন্দ্র কুমার ঘোষ, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক আব্দুল হক।
বিতর্কে পক্ষের দল বিজয়ী হয়। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডাঃ তাসনীমা হাসান নাতাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...