
কুমিল্লার তিতাসে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।আজ ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলা অনুষ্ঠিত হয় জগতপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু ফাউন্ডেশন” বনাম জগতপুরস্থ প্রবাসি একাদশ। খেলায় প্রবাসি একাদশ তিন শূন্য ব্যবধানে জয় লাভ করে।
এবিষয়ে বন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, জগতপুর গ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম। সব সময় খেলাধুলায় এগিয়ে। সর্বনাশী মাদক ও মোবাইলের কালো ছোঁবল থেকে যুব সমাজকে রক্ষা করতেই আমাদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

বন্ধু ফাউন্ডেশন ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তারা জানান।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মহসীন মিয়া, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তবিল, ওমর ফারুক মেম্বার, ব্যাংকার আবুল কালাম আজাদ, ওয়াহেদ আলী, মালয়েশিয়ান প্রবাসি মোঃ লিটন আহমেদ, নজরুল ইসলাম, প্রবাসি নাসির উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন, বন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ফয়সাল সরকার জুয়েল, শেখ ফরিদ, সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ, শিমুল, সাইফুল, তফাজ্জল, মাছুম, জাবেদ, খোকন, আমির হোসেন, আফজাল, বাদল, নজরুল, ফুটবলার জালাল আহমেদ, সাংবাদিক আলমগীর হোসেন ও এমরান হোসেন রিটন প্রমূখ।
খেলায় বৃষ্টি উপেক্ষা করেও অনেক দর্শক খেলা উপভোগ করতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...