
মোঃ নজরুল ইসলাম এরশাদ, ঢাকা: সরকারি তিতুমীর কলেজ ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ তারিখে গঠিত দুই বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি হয়েছেন তাহফিন খান হিমেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরমান সিদ্দিক। কলেজের শিক্ষার্থীদের ক্রিকেটে সম্পৃক্ততা বাড়ানো, নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি এবং ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে।
ক্লাবের উপদেষ্টা ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন শামসুদ্দিন আহমেদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন ক্লাবের সাবেক শিক্ষার্থী হাসনাইন রানা, আল আমিন মাতুব্বর ও জাহিদুল ইসলাম। এ ছাড়া ক্লাবের পরিচালনার দায়িত্বে রয়েছেন আলিম আল রিজওয়ান, সরোয়ার হোসেন ও রিয়াদ মাহমুদ শান্ত।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন মাইনুল হক ও অভি আজাদ রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাব্বি হাসান কাব্য ও সালমান মাহমুদ শুভ রাজন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাকিব শেখ এবং দপ্তর সম্পাদক হয়েছেন সিয়াম।
নতুন কমিটি সূত্রে জানা গেছে, কলেজের শিক্ষার্থীদের ক্রিকেটে আরও সক্রিয় করে তুলতে শিগগিরই চারটি অনুষদকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে চান সংশ্লিষ্টরা।
ক্লাবের প্রধান উপদেষ্টা হাসনাইন রানা বলেন, ‘কলেজে নিয়মিত খেলাধুলার পরিবেশ বজায় থাকলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। এর ফলে তাদের পড়াশোনায় গতি আসবে এবং তারা একাডেমিক ক্ষেত্রেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।’
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিতুমীর কলেজে ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত টুর্নামেন্ট, অনুশীলন ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কলেজের ক্রিকেটচর্চা আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...