
তুরস্কের একটি হাসপাতালের ওপর বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির।
মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন।
আকবিয়িক জানিয়েছেন, দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।
এনটিভি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, এন্টালিয়া শহরের পথে মুগলার হাসপাতালের ছাদ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। সে সময় চারদিকে ঘন কুয়াশা ছিল।
তুর্কি মিডিয়ার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।
মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে সামরিক বাহিনীর অনুশীলনের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় সেনা নিহত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...