
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।
সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ শাকিল রহমান।
এসময় ডা. মো. আল আমিন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ইপিআই আজিজার রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ফেরদৌসী আক্তার, হাসপাতাল মসজিদের ইমাম মাসুদ রানা সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফ জানান, রোববার (২৮ জুন) সারা দেশের মতো তেঁতুলিয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
এবার উপজেলার সাতটি ইউনিয়নে ১৬৯ টি টিকা কেন্দ্রে মোট ২২ হাজার ৫০০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার জন শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, প্রতি টিকাদান কেন্দ্রে দুইজন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে, তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার জন্য থাকবে ২১জন স্বাস্থ্যকর্মী।
তিনি আরও জানান, শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এজন্য নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...