
শাহীন সোহেল চৌগাছাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগে জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। একই সঙ্গে সকলকে আইন মেনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ বলেন, “নির্বাচন ও গণভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সফল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে চৌগাছায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...