
দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি: ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসু ও চৈত্র সংক্রান্তি-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস)-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালিটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাচাংতি শেফালিকা ত্রিপুরা। এতে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিজানুর রাহমান, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা ক্ষেত্র মোহন রোয়াজা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি চর্চা ও সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি জেলার বিভিন্ন জেলা-উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৩ এপ্রিল ‘হারি বৈসু’ (প্রথম দিন) থেকে শুরু হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...