
মো.সাহিদুল ইসলাম শাহীন:- দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসনের লক্ষ্যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান।
গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
বৈঠকে ব্যবসায়ী নেতারা বন্দরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও পণ্য খালাসে বিলম্বের বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মানজারুল মান্নান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি তাৎক্ষণিকভাবে বন্দরে একটি নতুন অ্যাম্বুলেন্স এবং পণ্য লোড-আনলোডের সুবিধার্থে নতুন ক্রেন ও ফর্কলিফ্ট সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে চেয়ারম্যান সম্প্রতি ক্রেন দুর্ঘটনায় নিহত বন্দর শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশগ্রহণ করেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সভায় অংশ নেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাক আবু তাহের ভারত, যুবদলের আহবায়ক- মোস্তাফিজ্জোহা সেলিম,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক- মফিজুর রহমান বাবু, সদস্য সচিব- রায়হানুজ্জামান দীপু ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি- তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক- সহিদ আলী,৮৯১ সাধারণ সম্পাদক- লিটন হোসেন, দপ্তর সম্পাদক- গোলাম মোস্তফা, এছাড়াও এনএসআই, ডিজিএফআই এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন সরঞ্জামাদি যুক্ত হলে দেশের বৃহত্তম এই স্থলবন্দরের কর্মতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত