
আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী হতে চাওয়া আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরসহ ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের ৯জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৬জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডা. মো. মাহবুবুর রহমান, খেলাফত মজলিস মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত, মো. জয়নাল আবেদীন ও আলোচিত ভিক্ষুক প্রার্থী মুনসুর ফকির।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মামলার তথ্য গোপন, ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় এই সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, “আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।”
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান,“নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...