
ময়মনসিংহের ত্রিশালে বিএসটিআইয়ের অনুমোদন হীন পিউ কসমেটিকসের অবৈধ কারখানার সন্ধান পাওয়াগেছে। নকল মালামাল জব্দ করে পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে ধবংস করা হয়।
জানাযায় রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া নাামক এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন বিহীন কারখানার সন্ধান মিলে।
পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিএসটিআইয়ের অনুমোদন ব্যাতীত পিউ কসমেটিকস নামীয় একটি প্রতিষ্ঠানে টয়লেট সোপ, স্ক্রীন ক্রিম ইত্যাদি পণ্য তৈরী ও প্যাকেজিং করতে দেখা যায়।
সঙ্গীয় বিএসটিআই টিমের ফিল্ড অফিসার শাওন কুমার ধর আবীর বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ (১) ধারা লংঘনের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে বিএসটিআই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য একই আইনের ২৭ ধারায় এক লক্ষ টাকা কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত মালামাল ধ্বংসের জন্য বিএসটিআইয়ের ফিল্ড অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহি অফিসার জুয়েল আহমেদ বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...