
ইমরান হাসান,ত্রিশাল (ময়মনসিংহ):ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্য বিশিষ্ট একটি দল।
দুদকের কর্মকর্তারা ত্রিশাল উপজেলা প্রকৌশল দপ্তর ও প্রকল্প সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্প অনুমোদন, বরাদ্দ, বিল উত্তোলন ও কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন।
দুদক সূত্রে জানা গেছে, দুই অর্থবছরে তিনটি ভিন্ন নামে একই মসজিদের উন্নয়নে বরাদ্দ নেওয়া হলেও বাস্তব কাজের সঙ্গে কাগজপত্রের তথ্যের গরমিল বিষয় গুলো অনুসন্ধান করা হবে।
ময়মনসিংহ সমন্বিত জেলা কাযার্লয়ের দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, “প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। যাচায় – বাচায় শেষে এখানে যদি গাফিলতি ও অর্থ আত্মসাৎ কোন বিষয় ঘটে থাকে তবে তার আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”
উল্লেখ্য, গত পাঁচ মাস আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে উঠে আসে—২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে তিনটি প্রকল্পে প্রায় এক কোটি টাকা বরাদ্দ নেওয়া হলেও একটি প্রকল্পের কাজ একেবারেই হয়নি, একটি আংশিক হয়ে বন্ধ রয়েছে এবং আরেকটিতে কেবল নামফলক স্থাপন করে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়েছে।
দুদকের অভিযানের মধ্য দিয়ে আলোচিত এই অনিয়মের প্রকৃত চিত্র উদঘাটনের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...