
সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলায় বাংলাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলার আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

পরে বিকাল তিনটায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা সমবেত হয়। এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো: শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দরিরামপুর বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তরসম্পাদক মুনিরুজ্জামান রাজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বাবুল প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...