
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এছাড়াও সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান বলেন, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৭ তম জন্মজয়ন্তী জাতীয় ভাবে সাংস্কৃতিক বিষায়ক মন্ত্রণালয়ের অধিনে ২১,২২,২৩,২৪ এবং ২৫ মে মোট ৫দিন অনুষ্ঠিত হবে।
৫ম দিন ২৫ মে ( শেষের দিন) আমাদের ত্রিশালে জাতীয় কবির জন্মদিনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এমপি ডা: লিটন আরও বলেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করবেন।
নজরুলের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জাতীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সমন্বিতভাবে কাজ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...