ত্রিশালে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ইমরান হাসান, ত্রিশাল(ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশালে ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার বিকালে ত্রিশাল ইউনিয়নের
রাঘামারা বাজার, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দঃ জেলা বিএনপি’র সদস্য, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব জয়নাল আবদীন।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, সাখুয়া ইউনিয়ন বিএনপি সিনি: যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড ত্রিশাল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ চানু মিয়া, বিএনপি নেতা মুশফিকুর রহমান মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর